শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
salman-khan-823955_0 বিনোদন সংবাদ : ২০০২ সালে কুখ্যাত হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে চলা মামলার শুনানি চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেলো। মুম্বাইয়ে দায়রা আদালত গতকাল বৃহস্পতিবার এই ঘটনার তদন্তকারী অফিসারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জমা দিতে বলা হয়েছিলো মামলা সংক্রান্ত হলফনামাও। অন্যদিকে, এক সূত্রে জানা যায় প্রত্যক্ষদর্শীর বয়ান সম্বলিত কেস ডায়রিটি হারিয়ে গেছে। এই মামলার গোপন নথি আদালতে পৌঁছে দেওয়ার জন্য যে কনস্টেবল নিযুক্ত ছিলেন কিছুদিন আগে তিনি মারা যান। তাঁর জায়গায় নিয়োজিত করা হয় অন্য আর এক জনকে। নতুন নিযুক্ত কনস্টেবল জানিয়েছেন প্রত্যক্ষদর্শীর বয়ান সম্বলিত নথির বিষয়ে তিনি কিছু জানেন না। সেটি হারিয়ে গেছে কিনা সেই সম্পর্কেও নির্দিষ্ট করে কিছুই বলতে পারেননি তিনি। এই অপ্রত্যাশিত ”নথি হারানোর” ঘটনায় কর্মকর্তারা প্রভাব বিস্তার করে নিয়মভঙ্গের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ২০১৩ সালে হিট অ্যান্ড রান কেসে অভিযুক্ত সালমানের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়। দোষী সব্যস্ত হলে সর্বাধিক ১০ বছরের জেল হতে পারে এই বলিউড সুপারস্টারের। ২০০৮ সালে ২৮ সেপ্টেম্বর বান্দ্রার ফুটপাথে উঠে যায় সালমানের চলন্ত গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির। আহত হন আরও চারজন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...