বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিখ্যাত পরিবেশবিদ রোসলি। আমাজনের ভয়ংকর সাপ এনাকোন্ডার পেটে তিন ঘণ্টা কাটিয়ে সুস্থ দেহে আবার ফিরে এলেন তিনি। ভয়াবহ মজার এই অভিজ্ঞতার পুরো সময়টুকুই তিনি ভিডিও করেছেন। ভিডিওটি প্রামাণ্যচিত্র হিসেবে ডিসকভারি চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা আছে। ব্যতিক্রমধর্মী এই ভ্রমণের জন্য রোসলি ২৫ ফুট লম্বা একটি সবুজ রঙের এনাকোণ্ডাকে বেছে নিয়েছিলেন। এনাকোন্ডার ভয়াবহ চাপ এবং ভেতরের অন্যান্য এসিড থেকে বাঁচার জন্য রোসলি একটি বিশেষ ধরণের পোশাক পরে তার অভিযান শুরু করেন। তবে সবকিছুর আগে সাপটি যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে সেদিকে সতর্ক খেয়াল ছিলো রোসলির। এদিকে সারা বিশ্বের প্রাণীপ্রেমীরা এই অভিযানের বিরোধিতা করেছিলো। কারণ, তাদের উদ্বেগের বিষয় হচ্ছে, রোসলির মতো একজন স্বাস্থ্যবান মানুষকে গিলতে গেলে সাপটির কষ্ট হবে। সাপটির পেটে যেতে একটি বিশেষ ধরণের পোশাক ব্যবহার করেন রোসলি। যেটি কার্বন ফাইবার দিয়ে মোড়া। রোসলি ভিতরে যাওয়ার সময় একটি অক্সিজেন ব্যাগ, ক্যামেরা এবং যোগাযোগ স্থাপনের সমস্ত যন্ত্রাদি নিয়ে ভেতরে যান। নিজেকে খাওয়ার ব্যাপারে এনাকোন্ডাকে প্রলুব্ধ করার জন্য রোসলি শরীরে শূকরের রক্ত মেখে নিয়ে এনাকোন্ডার সামনে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকেন। এরপর সাপটি তাকে পেঁচিয়ে ধরে এবং সোজা পেটে চালান করে দেয়। ৩ ঘণ্টা পর রোসলি বহাল তবিয়তে ফেরত আসেন। তার ভাষায় এটি ছিলো একটি অসাধারণ অভিজ্ঞতা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...