শনিবার, ২১ মার্চ ২০২৬
Sakib
শাহজাদপুর সংবাদ ডটকম, স্পোর্টস ডেক্সঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পুলভুক্ত ক্রিকেটারদের দলবদল শেষ হয়েছে ১১ আগস্ট। ১০ আগস্ট শুরু হয়ে টানা দুই দিন চলে এ দলবদল।পুলের ২৩ ক্রিকেটারের মধ্যে প্রথম দফায় দল পাননি দুই স্পিনার সোহাগ গাজী ও আরাফাত সানি। পরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই স্পিনারকে দলে নেয়।বুধবার থেকে শুরু হচ্ছে পুলের বাইরে থাকা ক্রিকেটারদের দলবদল। বুধ ও বৃহস্পতিবার দুদিন দলবদল করতে পারবেন ক্রিকেটাররা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) কার্যালয়ে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো।ধারণা করা হচ্ছিল, পুলভুক্ত ক্রিকেটারদের মতো সাকিব আল হাসানও পুলের ক্রিকেটার হিসেবে স্বাভাবিক নিয়মে দ্বিতীয় দফায় দলবদল করতে পারবেন। কিন্তু সাকিবের জন্যে নতুন নিয়ম করেছে সিসিডিএম।মঙ্গলবার রাতে সিসিডিএমের চেয়ারম্যান আ জ ম নাসির সাংবাদিকদের বলেন, ‘সাকিবকে এখন পুলের ক্রিকেটার হিসেবে বিবেচনায় আনা হবে। তবে যারা পুলের ক্রিকেটার দলে নিয়েছে তারা কেউই তাকে (সাকিব) পাবে না।’সে হিসেবে ব্রাদার্স, পারটেক্স ও ওল্ড ডিওএইচএস ক্লাব সাকিবকে দলে নিতে পারবে। এজন্য তিন ক্লাবের মধ্যে লটারি হবে। যে দল লটারিতে জিতবে সেই দলেই খেলবেন সাকিব। তবে এই তিন ক্লাব সাকিবকে নিতে না চাইলে গত আসরে খেলা কলাবাগান ক্রীড়া চক্রেই ঠাঁই হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।আর যদি কলাবাগান ক্রীড়া চক্র সাকিবকে দলে নিতে না চায় তাহলে ক্লাবের অনুমতিতে তিনি যেকোন ক্লাবে খেলতে পারবেন। 
উল্লেখ্য, সাকিবের ফ্লোর প্রাইস ধরা হয়েছে ৪০ লাখ। ১০ অক্টোবর লিগ শুরু করার কথা থাকলেও পবিত্র ঈদুল আযহার কারণে লিগের খেলা এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।
      শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/27.08.2014

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...