বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের যত অর্জন, তার বিশাল এক অংশজুড়ে আছে সাকিব আল হাসানের নাম। সেই সাকিবকে ঘিরে বড় স্বপ্ন দেখেন জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। সাকিবকে আদর্শ মানা মিরাজ মনে করেন, সাকিবের হাত ধরেই বিশ্ব ক্রিকেট শাসন করবে টাইগাররা। পারফরম্যান্স বিবেচনায় ক্রিকেট বিশ্বে বেশ সমীহ আদায় করে বাংলাদেশ দল। তবে এখনো বৈশ্বিক মঞ্চে বড় কোন শিরোপার স্বাদ না পাওয়াতেই তেমনভাবে আলোচনা হয় না লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে। মিরাজের ভাবনা, সেই আক্ষেপ ঘুচাবেন সাকিবই। বয়সভিত্তিক দলে পারফর্ম করে উঠে এসেছেন মিরাজ। সাফল্যের দেখা পেয়েছেন জাতীয় দলেও। অনেকেই বলে থাকেন, বাংলাদেশ দলের ভবিষ্যৎ সাকিব হবেন এই ডানহাতি অলরাউন্ডার। তবে এমন তুলনা পছন্দ নয় মিরাজের। বিডিক্রিকটাইমের ঈদ আড্ডায় অতিথি হয়ে এসে এর কারণ জানিয়েছেন তিনি। যেখানে মিরাজ বলেন, ‘আসলে সাকিব ভাইয়ের সাথে কারও তুলনা হয় না। বাংলাদেশ ক্রিকেটকে সে অনেক কিছু দিয়েছে। সে একজন কিংবদন্তি এবং আমাদের জন্য আদর্শ। তার খেলা দেখেই বড় হয়েছি। তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই, আমরা মানসিকভাবে শক্তি পাই, মনে হয় আমরা বিশ্ব ক্রিকেট শাসন করব।’ সাকিবকে আদর্শ মানলেও জাতীয় দলের আরেক সতীর্থ মুশফিকুর রহিমের ব্যাটিং ভালো লাগে মিরাজের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করতেও উপভোগ করেন তিনি। ছোটবেলায় নিজেও মুশফিকের মত করে ব্যাটিং করতেন বলে মিরাজকে এখন ‘ছোটা মুশফিক’ নামে ডাকে অনেকেই। মিরাজ বলেন, ‘আমার বাংলাদেশে সবথেকে ভালো লাগে মুশফিক ভাইয়ের ব্যাটিং। অন্যদের থেকে তাকে একটু আলাদা লাগে। মুশফিক ভাইয়ের সাথে একসাথে ব্যাটিং করতে আমি খুব উপভোগ করি। বেশ কিছু ভালো পার্টনারশিপও আছে ভাইয়ের সাথে আমার।’ ‘সবাই বলে আমি অনেকটা মুশফিক ভাইয়ের মতো। মুশফিক ভাইয়ের মতই ছোটবেলায় আমি ব্যাটিং করতাম। আমিও দেখেছি তার এভাবে ব্যাটিং করতে। এটা (ছোটা মুশফিক) সবাই বলে, অনেক মজাও করে। তো ওখান থেকেই আসলে এই নামে ডাকে সবাই।’– সাথে যোগ করেন তিনি। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...