সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের কন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্তে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বলছে, কুরুচিপূর্ণ মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এমন মন্তব্যকারীদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। ২১ আগস্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে। সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এমন মন্তব্যকারীদের আমরা শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য প্রচার, সম্মানহানির চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগার বা প্রোপাগান্ডা ছড়ানো অপরাধ। এ ব্যাপারে নজরদারি করছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের চৌকষ দল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।