বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামী উপজেলা আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কৃত কেএম নাছির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত ১৩ এপ্রিল মিসকেসের মাধ্যমে হাইকোর্ট থেকে (যাহার নং- ১৩৮১৮/২০১৭ ) তিনি জামিন লাভ করেন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক-আল-জলিল তার ৬ মাসের জামিন মঞ্জুর করেন। আসামী নাছিরের কাষ্টোডি ওয়ারেন্টের তথ্যের সাথে জামিনের আদেশপত্রের তথ্যে গড়মিল থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি। বর্তমানে নাছির সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এদিকে, শিমুল হত্যা মামলার অন্যতম আসামী নাছিরের জামিনের খবরে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও গণমাধ্যম কর্মীদের চরম আতংক বিরাজ করছে। শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর ঘনিষ্ট সহযোগী কেমন করে জামিন পেলেন ?- এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাছির উদ্দিন ২/১ দিনের মধ্যেই জেলখানা থেকে ছাড়া পাচ্ছেন, এমন খবরে নিহত শিমুলের পরিবারের সদস্য, মামলার স্বাক্ষী, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে রীতিমতো আতংকের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, স্থানীয় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে হত্যা প্রচেষ্টার মামলার অন্যতম আসামী মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু গত ৯ এপ্রিল হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এলাকাবাসীর আশংকা, চাঞ্চল্যকর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট হবার আগেই নাছির জামিনে বেরিয়ে এলে প্রভাব বিস্তারের মাধ্যমে মামলাটি ভিন্নখাতে প্রবাহে জোড়ালো ভূমিকা রাখবে। এদিকে, হাইকোর্ট থেকে নাছিরের জামিনের আদেশ সম্বলিত পত্র নিয়ে ধুম্রজাল ও জাটিলতার সৃষ্টি হয়েছে। হাইকোর্ট কর্তৃক জামিনের আদেশ শাহজাদপুর আমলী আদালত হয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নাছির কারাগার থেকে মুক্তি পাননি। আদালত ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে , ‘যে সকল ধারায় সাংবাদিক শিমুল হত্যা মামলা দায়ের করা হয়েছে, তন্মধ্যে অন্যান্য ধারায় জামিন মঞ্জুর করা হলেও হাইকোর্টের জামিন আদেশে বিস্ফোরক দ্রব্যাদি আইনের ধারাটি উল্লেখ না থাকায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।’ এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নাছিরের কাষ্টোডি ওয়ারেন্টের তথ্যের সাথে জামিনের আদেশপত্রের তথ্যের গড়মিল থাকায় আদেশপত্রটি সংশোধনের জন্য তা শাহজাদপুর আমলী আদালতে ফেরত পাঠানো হয়েছে। তবে শাহজাদপুর আমলী আদালত সূত্রে জানা গেছে, আদেশপত্র সংশোধনের এখতিয়ার কেবলমাত্র হাইকোর্টের রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই আমলী আদালতের মাধ্যমে আসামী নাছিরের আইনজীবীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন বলেন, ‘ জামিন ও সাজা দেওয়া আদালতের এখতিয়ার। তবুও আমরা আতংকিত। জামিনে ছাড়া পেয়ে নাছির যাতে শিমুল হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের প্রভাবিত করতে না পারে, সেটি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা উচিত। আমরা সাংবাদিক শিমুল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।’ শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি জানান, ‘যেহেতু এখনও শিমুল হত্যা মামলার চার্জশীট হয়নি, ঠিক সেই সময় নাছিরের জামিন পাওয়ার বিষয়টি জানার পর আমরা চরম উদ্বিগ্ন ও বিষ্মিত হয়েছি।’ উল্লেখ, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে সমকাল সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে দুপুরে শিমুল মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার খাতুন বাদী হয়ে মেয়র মিরুকে প্রধান আসামী করে ১৮ জন নামীয় ও ২৫/৩০ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...