মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আরো দুই আসামিকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও মীরুর গাড়ী চালক শাহিন আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ওই দুজনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ৬ জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৮ আসামিকে রিমান্ডে নিল পুলিশ। গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মেয়র মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।