শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মাথায় গুলির যে 'লেড-বল' পাওয়া গেছে সেটি পৌরমেয়র হালিমুল হক মিরুর শটগানের। আদালতে ও থানায় জমা দেওয়া মিরুর শটগানের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনে একথা বলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শাহদাজপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, পুলিশ সুপারের কার্যালয় হয়ে সোমবার সকালে মিরুর শটগান ও শিমুলের মাথার গুলির ব্যালিস্টিক প্রতিবেদন শাহজাদপুর থানায় জমা পড়ে। তিনি বলেন, ওই প্রতিবেদনে মিরুর শটগান থেকে গুলি ছোড়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। শিমুলের পোস্টমর্টেমের পর তার মাথায় প্রাপ্ত 'লেড-বল' বা গুলির স্প্লিন্টারটি মেয়র মিরুর জব্দকৃত কার্তুজের 'লেড-বলে'র সঙ্গে সাদৃশ্যপূর্ণ— এভাবেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ব্যালিস্টিক প্রতিবেদনটি সোমবার শাহজাদাপুর থানায় জমা পড়লেও কয়েকদিন আগে এই প্রতিবেদনের একটি কপি শাহজাদপুরের আমলি আদালতে পাঠানো হয়েছে বলে জানান শাহজাদপুর থানার জিআরও আতাউর রহমান। এছাড়া মিরুর ভাই মিন্টুর পাইপগানের ব্যালিস্টিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলেও জানান জিআরও আতাউর। গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দু'পক্ষে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। পরদিন শুক্রবার দুপুরে ঢাকায় আনার পথে তিনি মারা যান। সংঘর্ষের সময় মেয়রের বাড়ির উল্টোদিক থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন তা গণমাধ্যমেও প্রকাশিত হয়; যাতে মেয়র মিরুকে শটগান হাতে দেখা যায়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এতে মেয়র হালিমুল হক মিরু, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়। শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র মিরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ১৪ জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মিরু ও মিন্টুকে দু'দফায় পৃথক সাতদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

চন্দন কুমার আচার্য,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বন্যা

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

জামিল আহম্মেদ পরশ:: “বন্যা নয়, জিতবে মানবতা”-এই স্লোগানে গতকাল ১২ই আগস্ট,২০১৬ইং শুক্রবার...

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অপরাধ

শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক,  রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ  (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ধর্ম

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।