ডেস্ক রিপোর্ট :: সলঙ্গায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঘুড়কা বেলতলা যুব সংঘ নামের একটি স্থানীয় সংগঠন। বুধবার সকাল ১০টায় ঢাকা – বগুড়া মহাসড়কের ঘুড়কা বেলতলা বাজারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘুড়কা বেলতলা যুব সংঘের সভাপতি শরিফুল ইসলাম রোকন। ঘুড়কা বেলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফকরুল হাসান ঝন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক পরেশ চন্দ্র তালুকদার, সাইফুল ইসলাম, শাহ আলম ভূইয়া,ফজলার রহমান,ইউপি সদস্য ফজলার রহমান,ছহির উদ্দিন শেখ,দাদপুর জি,আর কলেজের প্রভাষক হাফিজুল ইসলাম,সাবেক ইউপি সদস্য তপন কুমার রায়,ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উক্ত বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার স্কুল,কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্নশ্রেণির পেশার লোকজন অংশগ্রহন করেন ।
সূত্রঃ অনাবিল
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...
শাহজাদপুর
শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
জাতীয়
শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল
শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...
