শনিবার, ২১ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সলঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মন্ডল (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। সে থানার নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামের মৃত সুধান্য কুমার মন্ডলের ছেলে। মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মন্ডলের ভাতিজা রতন কুমার মন্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে স্ত্রী,২মেয়ে ১ ছেলে আত্মীয় স্বজনসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১২টার দিকে সাহেবগঞ্জ বাজারের আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম দিলজুর বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মন্ডলের সবদেহ রেখে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় বিউগলের করুন সুর বেজে উঠে,এ ক মিনিট নিরবতা পালন করা হয় ও বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পমাল্যদান করা হয়।স্থানীয় কুমাজপুর ফুলজোর নদীর তীরে স্মসানে দাহ করা হয়। রাষ্ট্রীয় মর্যদা প্রদান করার আগে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আকতার, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার,ডেপুটি কমান্ডার গাজী আব্দুল বাতেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সহ-সভাপতি ফনি ভূষণ পোদ্দার,সাবেক উপদেষ্টা গাজী আমজাদ হোসেন তালুকদার, হিন্দু কল্যান ট্রাষ্ট’র সাবেক ট্রাষ্টি স্বপন কুমার রায়,জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক কুমার মন্ডল গজেন্দ্র নাথ মন্ডল,সলঙ্গা পুজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সংকর কুমার রায়,নলকা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক,থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কাউসার হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মিলন,আবুল হোসেন মাষ্টার,আলী আশরাফসহ প্রমুখ। তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম,ম আমজাদ হোসেন মিলন,থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক ও সলঙ্গা অনার্স কালেজের সভাপতি আব্দুর রশিদ বিএ,সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃকোরবান আলী, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক,থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,জাতীয় শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা খান,থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনজেল হক সাগার,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...