রবিবার, ২২ মার্চ ২০২৬
তানিম তূর্যঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উল্লাপাড়ার অন্যতম বিদ্যাপীঠ সরকারি আকবর আলী কলেজে বাংলা নববর্ষ ১৪২৪ পালিত হয়েছে। বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে নেচে গেয়ে আনন্দ-উল্লাস করছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন এস এম ওয়াহিদুজ্জুমানের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উল্লাপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে অবার কলেজ ক্যাম্পাসেই শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নীল কমল পাল, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান সহ কলেজের ১৪ টি বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এরপর কলেজে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে ইলিশ-পান্তাভোজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ এর সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...