শাহজাদপুর সংবাদ ডটকমঃ জীবনের পড়ন্ত বেলায় ৬৭ বছর বয়সে বিয়ের ঘোষণা দিয়ে চিরকুমার রেলমন্ত্রী মুজিবুল হক রীতিমতো ঝড় তুলেছেন। তাকে নিয়ে এবার আলোচনা খোদ সংসদেও।
বুধবার রেলমন্ত্রী সংসদে এসেছিলেন লাল টুকটুকে পাঞ্জাবী পরে। বিয়ের ঘোষণার পর তাকে এই পোশাকে পেয়ে রসিকতা করতে ছাড়লেন না তার সহকর্মীরা।
সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী। এ সময় বেশিরভাগ সদস্য তাকে অভিনন্দন জানান এবং সুখী দাম্পত্য জীবন কামনা করেন।
অধিবেশনে প্রশ্নকর্তা সরকারি ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্যরা বিলম্ব হলেও বিয়ের ঘোষণা দেয়ায় মুজিবুল হককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘রেলমন্ত্রীর চার্মিং চার্মিং ভাব। উনি এখন চার্মিং মুডে চলছেন।’
এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীকে অভিনন্দন জানালে তিনি গানের সুরে বলেন, ‘সবাই তো সুখী হতে চায়...।’ এ সময় সবাই হাসিতে ফেটে পড়েন।
রেলমন্ত্রী বলেন, ‘সত্যিই বলেছেন আমার চার্মিং চার্মিং ভাব। কিন্তু মনে রাখবেন- সবাইতো সুখী হতে চায়। আমিও চাই।’
এরপর প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘বিলম্ব হলেও রেলমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হওয়ায় তাকে আমরা ধন্যবাদ জানাই। অনেক বোঝানোর চেষ্টা করেও সক্ষম হইনি। আশা করি, নতুন জীবন সঙ্গী পেয়ে জীবন যুদ্ধেও সার্থক হবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি।’
জবাব দিতে উঠে রেলমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘কোন ভাল কাজ একবারে না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভাল।’
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম হিন্দীতে একটি উক্তি করে পুরো সংসদে হাসির খোরাক যোগান। রেলমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, ‘লাল লাল হোটমে, মুজিব তেরা নাম হ্যায়’। এ সময় রেলমন্ত্রী হেসে বলেন, ‘আমার ঠোঁট কিন্তু লাল নয়’।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/11/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
