শাহজাদপুর সংবাদ ডটকমঃ দশম সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার পুনর্গঠন করা হয়েছে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি। এতে বিরোধী দল জাতীয় পার্টি থেকে প্রথমবারের মতো সভাপতির পদ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতির এ পদটি পেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। সেই সঙ্গে সভাপতির পদ থেকে বাদ পড়েছেন অধ্যাপক আলী আশরাফ। তিনি এক সময় ডেপুটি স্পিকারও ছিলেন।
বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন চলে। এ সময় সংসদ নেতার পক্ষে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
এতে বাণিজ্য, পানিসম্পদ, বেসামরিক বিমান ও পর্যটন, পরিবেশ ও বন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহিত হয়।
তবে এ পুনর্গঠনের মধ্য দিয়ে জাতীয় পার্টি প্রথমবারের মতো কোনো সংসদীয় কমিটিতে সভাপতির পদ পেয়েছে। কমিটি গঠনের প্রথম থেকেই এই পদ না পাওয়ায় ক্ষোভ জানিয়ে আসছিলেন দলটি।
এ বিষয়ে সংসদে এক বক্তব্যে কাজী ফিরোজ রশীদ বলেছিলেন, ‘আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। আমাদেরকে কোনো সভাপতির পদ দেওয়া হয়নি।’
নবম সংসদে বিরোধী দলের তিন জন সংসদ সদস্যকে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়া হয়। এ ছাড়া সরকারের শরিক দলের চারজন সংসদ সদস্য সভাপতির দায়িত্ব পান। কিন্তু দশম সংসদের ৫০টি স্থায়ী কমিটির কোনোটিতেই এর আগে বিরোধী দল থেকে সভাপতি নির্বাচিত করা হয়নি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
