সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টিভি পর্দায় গত কয়েক বছরে সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেত্রী তিনি। প্রথম সারির সব অভিনেতার সঙ্গে চুটিয়ে কাজ, আর দর্শকদের তুমুল ভালোবাসা। তিনি মেহজাবিন চৌধুরী। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজ জীবন শুরু করেছিলেন মেহজাবিন। তবে গত কয়েক বছরে তিনি নিজেকে টিভি নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজ ১৯ এপ্রিল সুদর্শনা অভিনেত্রী মেহজাবিনের জন্মদিন। ১৯৯১ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মেহজাবিন। তবে তার বেড়ে ওঠা দুবাইতে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতা লাক্স সুপারস্টার-এর চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন মেহজাবিন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। মেহজাবিন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'বড় ছেলে' নাটকে অভিনয় করার পর৷ এই নাটক পুরো দেশজুড়ে আলোড়ন তৈরি করে। সেই সুবাদে মেহজাবিন ও অপূর্ব হয়ে ওঠেন টিভি দুনিয়ার ক্রেজ৷ সাম্প্রতিক সময়ে মেহজাবিন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘নির্বাসন’, ‘ক্যান্ডি ক্রাশ’, ‘বুকের বা পাশে’, ‘চাপাবাজ’, ‘ইরিনা’ ও ‘ভাইরাল গার্ল’ ইত্যাদি। ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার মেহজাবিন মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ডও অর্জন করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...