শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে শিশু ধর্ষনের পর ধর্ষনকারীকে রক্ষা করতে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাকারী কথিত দুলাল মেম্মরকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেলে উপজেলার বেলতৈল ইউপির বেতকান্দি গ্রামের দরিদ্র নুরুল ইসলামের শিশু কন্যা অবেদা খাতুন চায়না (১০)কে পাশের একটি স্কুলের চাপা গলিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে একই এলাকার পচাঁ মালীর পুত্র ২ সন্তানের জনক লম্পট উত্তম কুমার মালী(৩৫) । পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ী এসে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে অহেদার দরিদ্র দিনমজুর বাবা নুরুল ইসলাম আইনের আশ্রয় নিতে থানায় আসতে চাইলে এলাকার কথিত দুলাল মেম্বর বাহিনী তাকে থানায় আসতে না দিয়ে মোটা অংকের টাকা খেয়ে এলাকায় বিচার দেয়ার আশ্বাস দিয়ে ধর্ষিতার বাবাকে থানায় আসতে দেয়নি। পরে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে টাকা কম দিতে চাইলে মিমাংশা পক্রিয়া ভেস্তে যায়। পরেরদিন শনিবার সকালে ধর্ষিতার বাবা ধর্ষিতাকে থানায় নিয়ে এসে একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে মেডিকেল টেষ্টের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠায়। এঘটনার পর সংবাকর্মীদের একটি দল উক্ত এলাকাতে তর্থ সংগ্রহের জন্য গেলে ধর্ষিতার মা জানান, আমাদের দুলাল মেম্বরসহ তিন জন বিচার দেয়ার কথা বলে থানায় যেতে বিলম্বিত করে। পরে বিচার না দিয়ে টালবাহানা করে। ঠিক তার কিছুক্ষন পরে সাংবাদিকদের সামনে উপস্থিত হয় কথিত দুলাল মেম্বর । উপস্থিত হয়েই দম্ভের সাথে বলতে থাকেন আমি দুলাল মেম্বর সবসময় সঠিক কাজ করি। আমি এই মেয়েটার ধর্ষনের খবর শুনিনি। শুনেছি ধর্ষনের চেষ্টা করা হয়েছে। তখন ওখানে উপস্থিত থাকা ধর্ষিতার মায়ের প্রতি তাক করে তাকালে ধর্ষিতার মা ভয় পেয়ে যায়। এঘটনার ২দিন পর এলাকায় বাড়াবাড়ী করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণ ধোলাই দেয়। একটি ধর্ষনের ঘটনা ধামাচাঁপা দেয়ার দেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই কমল জানানা, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...