সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার ডিজিটাল রূপান্তর বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ১৪ জুলাই সকাল ১১.০০টায় সিরাজগঞ্জ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকদের নিয়ে অনলাইন প্লাটফর্মে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতা করেন নেটিজেন আইটি লিমিটেড, সিরাজগঞ্জ। মতবিনিময় সভায় সভাপতি হিসেবে যুক্ত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উল্লাহ এবং অনুষ্ঠানটির আয়োজক হিসেবে যুক্ত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা। উক্ত সভায় নেটিজেন আইটি লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন যাবৎ তাদের সাথে চুক্তিবদ্ধ স্কুল কলেজের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম ও অনলাইনে ফিস পেমেন্ট সেবা দিয়ে আসছেন। কিন্ত এই করোনাকালীন দিনে চুক্তিবদ্ধ ছাড়াই বিনামূল্যে স্কুল কলেজের শিক্ষকদের অনলাইন ক্লাস নেওয়ার প্রশিক্ষণ প্রদান করবেন। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম ও অনলাইনে ফিস পেমেন্ট এর বিষয়ে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। অনলাইন মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ ও সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা মতবিনিময় সভায় নেটিজেন আইটি লিমিটেড এর সার্বিক সহযোগিতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নেটিজেন আইটি লিমিটেড, সিরাজগঞ্জ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর

শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...