বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী রইলেন ৪ জন। ৫ জন মনোনয়ন পত্র জমা দিলেও বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এখন, আওয়ামী লীগের মনির আক্তার খান তরু লোদী, বিএনিপ’র মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টি’র মোক্তার হোসেন ও ইসলামী আন্দোলন, বাংলাদেশ’র খন্দকার ইমরান ২৮ ডিসেম্বরের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, কাউন্সিলর পদে ৪৪ জনের মধ্যে ১ নং ওয়ার্ডে মোঃ এমদাদুল হক ও মোঃ গোলাম মোস্তফা, ৫ নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ডে মোঃ আব্দুল আলিম ও মোঃ তোফাজ্জল হোসেন এবং ৯ নং ওয়ার্ডে মোঃ দুলাল হোসেন এ ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করলেও সংরক্ষিত মহিলা আসনের ১৬ জন প্রার্থীর কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ` আগামীকাল (শুক্রবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে