বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : ২৫ মার্চ রোববার বিকেলে স্থানীয় জাসদ কার্যালয়ে উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম রানা, শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার বিশিষ্ট নারী নেত্রী ইলোরা সোমা ও কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়ার আনিছুর রহমান প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে জাসদে যোগ দেন। এ সময় স্থানীয় জাসদ নেতৃবৃন্দ ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপত্র প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা জাসদ’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, ফেনী জেলা জাসদ’র দপ্তর সম্পাদক ও ফেনী পৌর জাসদ’র সাধারণ সম্পাদক সায়েম সিকদার, সিরাজগঞ্জ জেলা জাসদ’র মহিলা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর উপজেলা জাসদ’র সহ-সভাপতি প্রভাষক সৈয়দা নাছিমা জামান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাসদ নেতা মির্জা আলী আশরাফ বাচ্চু, শাহজাদপুর উপজেলা জাসদ’র সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা খালেকসহ জাসদ, যুবজোট, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...