শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : গত প্রায় ২ মাসে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দেশিয় তাঁতবস্ত্র বিক্রয়ের স্থান শাহজাদপুর কাপড়ের হাটের ৫/৬ টি কাপড়ের আড়ৎ ও তাঁতবস্ত্র বিক্রয়ের দোকানে আশ্চার্যজনক বেশক'টি চুরির ঘটনা ঘটেছে! এসব প্রতিষ্ঠানের সার্টার ও তালা অক্ষত থাকলেও রাতের আধারে কেবল গায়েব হয়ে গেছে পেটি পেটি, থান থান তাঁতবস্ত্র। এসব ঘটনায় আড়ৎদার ও তাঁতীদের প্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকার তাঁতবস্ত্র খোয়া যাওয়ায় তারা জীবন-জীবিকার প্রশ্নে রীতিমতো চোখেমুখে সর্ষের ফুল দেখছেন। সেইসাথে ঐতিহ্যবাহী এ কাপড়ের হাটের বিভিন্ন আড়ৎদার ও প্রান্তিক তাঁতীদের মাঝে অজানা এক আতংক নতুন করে দানা বাধছে। তাঁতীরা জানায়, গত প্রায় ২ মাসে প্রথমে হাটের জামাত আলী কাপড়ের আড়ৎ থেকে ১১'শ ৫০ টাকা থানপ্রতি রেটের ৪০ থান লুঙ্গী রাতের আধারে গায়েব হয়ে যায়। একইভাবে কাশিনাথপুরের সাথিয়াখোলার তাঁতী মুনছুর মেম্বরের দোকান থেকে ৮'শ টাকা থানপ্রতি রেটের ৬৫ থান লুঙ্গি, রাবেয়া আড়ৎ এর পাশের লুঙ্গির দোকান থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের (৮৬ থান) লুঙ্গি, জামিরতার তাঁতী হাজী শাহাদতের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার তাঁতবস্ত্র ও সর্বশেষ গত শুক্রবার আনিছের আমার দেশ কাপড়ের আড়ৎ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকার তাঁতবস্ত্রসহ সর্বমোট প্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকার তাঁতবস্ত্র রাতের আধারে হাওয়ায় মিলিয়ে গেছে বলে তাঁতীরা চরম আক্ষেপ প্রকাশ আর হাঁ- হুঁতাশ করছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা তাঁত মালিক সমিতির সভাপতি আলমাছ আনছারি বলেন," গত ২ মাসে শাহজাদপুর কাপড়ের হাটে যে'কটি বিষ্ময়কর চুরির ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তালাও ঠিক থাকে আবার কাপড়ও উধাও হয়ে যায়- হিসাব মেলানো দায়! তবে আমরা উপজেলা তাঁত মালিক সমিতির পক্ষ থেকে বিষ্ময়কর চুরি রোধে দু'একের ভেতরেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয় ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবো।" অপরদিকে, এসব বিষয়ে বাংলাদেশ স্পেশালাইজড পাওয়ারলুম এন্ড টেক্মটাইল মিলস ওনার্স এসোসিয়েশনের উত্তরাঞ্চলের ডাইরেক্টর, উত্তরবঙ্গের তাঁতী নেতা, সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী বলেন, "তাঁতবস্ত্রের বাজার এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না। তার পরেও মরার ওপর খারার ঘা' এর মতোই তীব্র শীত পড়তে থাকায় তাঁতবস্ত্র উৎপাদনের হারও বহুলাংশে কমে যাওয়ায় তাঁতীদের লোকসান গুঁণতে হচ্ছে। এত কিছুর পরেও শাহজাদপুর কাপড়ের হাটের সুরক্ষিত স্থান থেকে এভাবে দিনের পর দিন একের পর এক ধারাবাহিকভাবে যদি তাঁতবস্ত্র হাওয়া হয়ে যায়, সেটি সত্যই কোনোভাবেই মেনে নেয়া যায় না। গৌরবোজ্জ্বল শাহজাদপুর কাপড়ের হাটের ঐতিহ্য রক্ষার্থে, তাঁতীদের বাঁচাতে সংশ্লিষ্টরা জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকার লক্ষ লক্ষ তাঁতীরা মনেপ্রাণে বিশ্বাস করে বলেও তিনি অভিমত ব্যাক্ত করেন। "

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...