বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শনিবার, ১৯ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : শাহজাদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জনকল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ র পক্ষ থেকে উপজেলার শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ৯ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাই স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি। দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ এর সভাপতি মেহেদী হাসান হেলাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও সাংবাদিক রাসেল সরকার, তাহসিন নুরি খোকন, সাধারণ সম্পাদক এস, এম, সাইফুল ইসলাম, সাংবাদিক আল-আমিন হোসেন প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, ‘সিরাজগঞ্জের অসহায়, দুস্থ জনমানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সেবামূলক সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর আত্মপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতেও জেলার দুস্থদের মধ্যে নানা সেবামূলক কর্মকান্ড পরিচালনা করতে প্রত্যাশিত সিরাজগঞ্জ এর পক্ষ থেকে এ ধরনের নানা সেবামূলক কর্মকান্ড গ্রহণ করা হবে।’ অপরদিকে, গত শনিবার সিরাজগঞ্জ জেলার কিছু উদ্যোমী তরুনের নের্তৃত্বে মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে উল্লাপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ওই দিন সকালে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। প্রত্যাশিত সিরাজগঞ্জের সভাপতি মেহেদী হাসান হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারী এস.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আকবর আলী কলেজের অধ্যাপক শামীম হাসান, প্রকৌশলী রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ, গ্রীড উপকেন্দ্র পিজিসিবি, শাহজাদপুর, ফেসবুক আইকন সাংবাদিক মামুন বিশ্বাস, আবু জাফর, অধ্যক্ষ, তাহফিজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, শাহজাদপুর, জাহিদুল আলম, লেকচারার, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ, এস. আই রতন, উল্লাপাড়া পৌরসভা প্রমূখ। উল্লাপাড়ার ১২১ জন দরিদ্র পরিবারের সদস্যের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...