মো:মামুন বিশ্বাস,শাহজাদপুরঃ শাহজাদপুর উপজেলার নরিনা-বাতিয়া করতোয়া নদীর উপর একটি ব্রীজ নির্মাণ না হওয়ায় যাতায়াতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর নানা র্দূভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ধরে অত্র এলাকার জনগণ নরিনা-বাতিয়া করতোয়া নদীর উপর ব্রীজ নির্মাণ দাবী করে আসলেও তা উপেক্ষিত রয়ে গেছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা রয়েছে। শুকনো মৌসুম ও বর্ষা মৌসুমে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পরাপার করতে হয় স্কুল কলেজ ও বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা সহ এখানকার বাসিন্দারদের। নতুবা প্রায় ৭ কিলোমিটার রাস্তা ঘুরে শ্রীফলতলা হয়ে জীবনের ঝুকি নিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে এলাকাবাসীদের। এখানে করতোয়া নদীর উপর একটি ব্রীজ নির্মাণ হলে নরিনা ইউনিয়নের উওর পূর্ব অঞ্চলের অর্ধলক্ষাধিক সাধারণ মানুষের চলাচলের সুবিধা হত। এছাড়াও উপজেলা সদরে কয়েকটি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অত্র এলাকার কৃষকদের উৎপাদিত শাক সবজি সহ কৃষি পণ্য সহজে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের সুবিধা হত। খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে নৌকা দিয়ে পারাপারের সময় প্রায়ই ছাত্র-ছাত্রীদের নানা দূর্ঘটনা ঘটেছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
রাজনীতি
স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র
আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’
