বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ৩ অক্টোবর ২০১৮ খ্রিষ্টাব্দ : দীর্ঘ ৩৫ দিন কারাভোগের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু জামিনে মুক্তি পেয়েছেন। গত ১২ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তার আইনজীবী জামিনের আবেদন জানালে শুনানী শেষে মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ ও সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। ২০১০ সালে সিরাজগঞ্জের মুলিবাড়িতে ট্রেন পোড়ানোর ঘটনায় দায়েরকৃত ৩টি মামলার আসামী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু গত ২৭ আগস্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। জানা গেছে, গত ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এর পাশে ছাত্রদল নেতা শহিদ নাজির উদ্দিন জেহাদের স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী রেললাইনের পাশে অবস্থান নেন। সমাবেশের শেষের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী আন্ত:নগর ট্রেনের নিচে বিএনপির ৬ জন নেতাকর্মী কাটা পড়ে নিহত হলে বিক্ষুব্ধ জনতা ওই ট্রেনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পার্বতীপুর জিআরপি থানা ও র‌্যাব-১২ এর পক্ষ থেকে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামী করা হয় শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরুকে। এদিকে, দীর্ঘ ৩৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তিলাভ করায় শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু শাহজাদপুরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দিত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...