দলীয় কোন্দলের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি চয়ন ইসলাম গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লেখা পদত্যাগ পত্র বিকেলে জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি এবং সাধারন সম্পাক কে এম হাসান আলীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ, আমি বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার নির্বাচিত সাধারন সম্পাদক। প্রায় দুই বছর আগে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের অসহযোগিতার কারণে অদ্যাবধি পূর্নাঙ্গ কমিটি করতে পারি নাই। তাছাড়া তার স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারমূলক কর্মকান্ডের মাধ্যমে দলকে কুক্ষিগত করে রাখা এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালনে তার কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় অত্যন্ত বেদনার সাথে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। তার এই পদত্যাগ পত্র নিয়ে সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় হাসিবুর রহমান স্বপনের উপস্থিতিতে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে রুদ্ধদ্বার এই বর্ধিত সভায় এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়টি জানা যায়নি। উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগে দীর্ঘ দিন যাবৎ দলীয় কোন্দল চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক সূত্র অভিযোগ করে বলেছেন, হাসিবুর রহমান অনেক আগে থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকে ১৯৯৬ সালে সিরাজগঞ্জÑ৬ (শাহজাদপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। পরে ১৯৯৯ সালে ফ্লোর ক্রসিং এর কারণে তার এমপি পদ খারিজ হয়। উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়ে পূনরায় এমপি নির্বাচিত হন। পরে পুরুস্কার হিসাবে তাকে আওয়ামী সরকারের উপমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি একক নেতৃত্বে শাহজাদপুরে দল নিয়ন্ত্রন করতে থাকেন। এ নিয়ে দীর্ঘদিন দলের বিভিন্ন পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...
জীবনজাপন
ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি
গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...
আইন-অপরাধ
শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
পৌর নির্বাচন
‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো
সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...
ফুটবল
ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর
৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...
