শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হকের নির্দেশে থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মশিপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় গ্রাম হেরোইনসহ দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মশিপুর গ্রামের আলহাজ্ব আব্দুল জালেক ফকিরের ছেলে আবুশামা (৪৫) ও একই গ্রামের মুকুল (৪৬)। শাহজাদপুর থানার উিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানতে পারেন দুই হেরোইন ব্যবসায়ী পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলা থেকে হেরোইন ক্রয় করে বাড়ি ফিরছিলো। এ খবর জানতে পেরে তাৎক্ষণিক গাড়াদহ বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে একদল পুলিশ। পরে ওই দুই হেরোইন ব্যবসায়ী উক্ত বাসষ্ট্যান্ডে নামলে সেখান থেকে তাদের ছয় গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ শনিবার তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
