রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চার জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।

আকটকৃতরা হলো- উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চরকৈজুরী গ্রামের ১। মোজাম্মেল শেখ এর ছেলে মোঃ রিপন শেখ(২৯), ২। মোঃ রহম প্রামানিকের ছেলে ইয়াছিন প্রামানিক(৩০), ৩। গোপালপুর পূর্বপাড়ার মোঃ ফটিক ফকির এর ছেলে মোঃ ফজলুল হক ফকির(২৬), ৪। সৈয়দপুর(ব্যাঁকা) গ্রামের মৃত লতিফ সরকার এর ছেলে মোঃ আমিরুল ইসলাম(২৮)।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার(৬মার্চ) দুপুরে এসআই মোঃ আঃ মান্নার এর নেতৃত্বে¡ উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের জোয়ার্দ্দার মার্কেটের পিছনের আবু বক্কার এর চায়ের দোকানের ভিতরে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

আরও জানা যায়, ভিন্ন ভিন্ন দুটি অভিযানে দুজন মাদকসহ আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের নবাব আলী সরকার এর ছেলে ছানোয়ার আলী সরকার(৫৫) ও পৌর সদরের দ্বাবারিয়া গ্রামের মৃত জানু শেখের ছেলে আলমাস শেখ(৪৯)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। রবিবার আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...