টানা ২ ঘন্টা সাঁড়াশি পুলিশী অভিযান আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) ভোররাতে শাহজাদপুরের চাঞ্চল্যকর ৩য় শ্রেণির স্কুলছাত্রী (৮) ধর্ষণের মূল হোতা সুমনকে উপজেলার বড়দুগালী এলাকা থেকে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ ও এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ বড়দুগালী এলাকায় প্রায় ২ ঘন্টা সাঁড়াষি অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুমনের বাবা ও মার তীব্র চ্যালেঞ্জের মুখকে উপেক্ষা করে স্থানীয় আবুল মেম্বর ও ইয়াকুবের মাধ্যমে ঘরের দরজা খুলতে সক্ষম হলেও ধর্ষককে প্রথমে কোথায় তারা খুজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে দু’পাশে তালাবন্দী ছোট্ট একটি টিনের বাক্স খুলে অসুস্থ অবস্থায় ধর্ষক সুমনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।জানা গেছে,গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে উপজেলার বাদলবাড়ি গ্রামের হতদরিদ্র কাঠমিস্ত্রীর ৮ বছরের শিশু কন্যা ও কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী টিউবয়েলে পানি খেতে গেলে পার্শ্ববর্তী প্রতিবেশী কাঠমিস্ত্রী পরেশ চন্দ্র সুত্রধরের লম্পট ছেলে সুমন কুমার সুত্রধর (২০) ওই শিশুটির মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির গোপনাঙ্গ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। মূমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষক সুমনকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করে। এদিকে, ধর্ষক সুমন গ্রেফতার হওয়ায় ওই স্কুলের কোমলমতি ছাত্রী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার... করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
অর্থ-বাণিজ্য
গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন
