বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও মামুন রানা : পূর্র বিরোধের জেরে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা, মারপিট, ছিনতাইসহ ২ নারীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ নারীসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। তন্মদ্ধে গুরুতর অাহত শাহিদা খাতুন (২৫) কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা হলেন, শফিউদ্দিন মোল্লা (৬০), তার মেয়ে বিলাসী খাতুন (৩৫), তাসলিমা (১৬), ছেলে জাকের ও মেহের। অাহতদের মধ্যে শফিউদ্দিন, বিলাসী, জাকের মেহেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকালে সন্ত্রাসীরা শাহিদা ও বিলাসীর শ্লীলতাহানী ঘটিয়ে তাদের গলা থেকে প্রায় ৮৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঘটনাটি গত রোববার বেলা ৪ টার দিকে ঘটেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় শফিউদ্দিন মোলা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ পেশ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল গ্রামের আনার (৫০), আফসার (৫২), হেলালের নেতৃত্বে কামরুল, হাচেন, সোহেল, শরিফ, সিরাজুলসহ ১৩/১৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শফিউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ৩ নারীসহ ৬ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম ও গুরুতর আহত করে। এ বিষয়ে শাহজাদপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই খলিল জানাস, 'এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।' এদিকে, ধর্ষণ ও নারীর শ্লীলতাহানীর প্রতিবাদে সারাদেশ যেখানে প্রতিবাদ নিন্দার ঝর বইছে, ঠিক সেই মুহুর্তে শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে ৩ নারীর ওপর অমানবিক নির্যাতন ও শ্লীলতাহানীর ঘটনায় এলাকায় নিন্দার ঝর বইছে। অবিলম্বে ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত শাস্তির জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

তথ্য-প্রযুক্তি

মারা গেছেন পিডিএফ ও ফটোশপের জনক

সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।...

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

সম্পাদকীয়

করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ্ছে?

চেনাজানা মানুষগুলো একের পর এক বিদেয় নিয়ে পরপাগে চলে যাচ্ছেন। আমরা মুখবন্ধ পাঠ করে চলেছি। করোনা আমাদের মাঝে কি শিক্ষা দিচ...