বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া এক ছাত্রী(১২)’র শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ঘটনার সুবিচার ও প্রতিকার চেয়ে মাদরাসা ছাত্রীর মা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। থানায় দাখিলকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া ছাত্রী(১২) আইকবাড়ী পাড়কোলা নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী দোকানে আইসক্রীম কিনতে যায়। এ সময় একই এলাকার আনির ছেলে লম্পট ভাষা (২৫) হীণ স্বার্থ চরিতার্থ করতে ওই মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানী ঘটায়। পরে মাদরাসা ছাত্রীর আর্তচিতকারে এলাকাবাসী এগিয়ে আসলে লম্পট ভাষা পালিয়ে যায়। বাড়ি গিয়ে ওই ছাত্রী এ ঘটনা তার বাবা-মাকে জানালে ছাত্রীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। ঘটনার পর থেকে লম্পট ভাষা পলাতক রয়েছে। এদিকে, পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া ছাত্রী(১২)’র শ্লীলতাহানীর ঘটনায় অভিভাবক মহলসহ এলাকাবাসী অবিলম্বে লম্পট ভাষাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...