নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বেলতৈল পুরানপাড়া গ্রামের নূর ইসলামের শিশু কন্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অহেদা খাতুন চায়না (১২) ধর্ষণের স্বীকার হয়েছে। শুক্রবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও একালাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের পাষন্ড, লম্পট, নরপিশাচ ও দুই সন্তানের জনক পচামালীর ছেলে উত্তম মালী (৩৫) তাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বেলতৈল হাইস্কুলের টয়লেটের আড়ালে নির্জন স্থানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির যৌনাঙ্গের মারত্মক ক্ষতি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটি চরম অসুস্থ্য হয়ে পড়েছে। তাকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে এ ব্যাপারে ধর্ষিতার পিতা নূর ইসলাম বাদী হয়ে ৩ জন কে আসামী করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। শাহজাদপুর থানার ওসি রেজাউল হক সহ পুলিশের উর্ধ্বতন কর্মর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছন। এদিকে এ শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। তারা অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়েছে। এ ধর্ষনের পর থেকে লম্পট ধর্ষক উত্তম মালী পলাতক রয়েছে।
সম্পর্কিত সংবাদ
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ... সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
শাহজাদপুর
শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
