শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
LOHAR KAKRA শাহজাদপুর প্রতিনিধিঃ টানা হরতাল অবরোধে শাহজাদপুর উল্লাপাড়া সহ সিরাজগঞ্জ ও পাবনা জেলার সড়ক-মহাসড়কে এখন পিকেটিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে নতুন অস্ত্র লোহার তৈরী ত্রি কোণ বিশেষ কাকরা। এই কাকরার বিশেষত্ব হলো এটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলেই সড়কে চলাচলকারী যানবহনের চাকায় ঢুকে গিয়ে চাকা পাম্পচার হয়ে যায়। এতে সহজে গাড়ী অচল হয়ে পরে। অবরোধে পেট্রোল বোমায় নৃশংসতা ও বিভৎসতায় বিরূপ প্রভাব পড়ায় পিকেটাররা এই অভিনব ও দেশীয় পদ্ধতিতে আবিস্কৃত লোহার তৈরী কাকরা বেশী ব্যবহার করছে। এতে একদিকে যেমন জনজীবনে নেমে আসা বিভৎসতা কমছে অপর দিকে অবরোধকারীদের সড়ক-মহাসড়ক অবরোধ সফল হচ্ছে। ফলে অবরোধকারীদের কাছে এর ব্যবহার ক্রমেই বাড়ছে এবং পেট্রোল বোমার ব্যবহার সীমিত হচ্ছে। অবরোধকারীরা এই কাকরা স্থানীয় ওয়ার্কসপে খুব কম সময়ে ও অল্প খরচে তৈরী করছে। জানালার গ্রীলে ব্যবহৃত ৪ সূত চৌকোণা ২ ইঞ্চি রড কে এল এর মতো বানিয়ে তার সাথে আরেকটি ১ ইঞ্চি সরল আকৃতির রড ওয়েল্ডিং করে তিন কোণা এ কাকরা তৈরী করা হচ্ছে। খুব সহজে যান বহনের চাকায় ঢুকে চাকাকে ছিদ্র করে পাম্পচার করতে পারে এর জন্য প্রতিটি কোণার মাথা আড়াআড়ি করে কেটে ফলার মতো তীক্ষè করা হয়। গতকাল শনিবার রাতে শাহজাদপুর উপজেলার মশিপুর-শরিষাকোল এলাকার বগুড়া নগরবাড়ী মহাসড়কের উপর ফেলে রাখা অবস্থায় পুলিশ অবরোধকারীদের ব্যবহৃত নতুন অস্ত্র লোহার তৈরী একটি কাকরা উদ্ধার করে। এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই আব্দুস সালাম জানান,পিকেটাররা যানবহন কে লক্ষ করে এটি ছুরে দিলে চাকার নীচে পরে চাকা পাম্পচার হয়ে যায়। এতে যানবহন দূর্ঘটনা কবলিত হয়ে পরে । এ ভয়ে যানবহন বিশেষ করে রাতের আধাঁরে চলাচল করতে সাহস পায়না । অপর দিকে যাত্রীবাহী বাস কোচে এ অস্ত্রটি নিক্ষেপ করা হলে যানমালের ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে। তাই শাহজাদপুর সহ এ অঞ্চলের সব গুলো সড়কে টহলরত পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। সড়কে দেখা মাত্র তা অপসারণ করে নিরাপদে যানবহন চলাচলের ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...