মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার থেকে শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ শরীফ শুরু হয়েছে। বাদ ফজর খতমে কোরআন, সকাল সাড়ে ৯ টায় ইসলামের ঝাঁন্ডা (নিশান) ওড়ানোর মধ্য দিয়ে তিন দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ যোহর গেলাপ ফাতেহা, বাদ আছর গেলাম মিছিল ও বাদ এশা রওজা মোবারকে গেলাপ পড়ানো হবে। আগামীকাল (বৃহস্পতিবার) ওরশ শরীফের দ্বিতীয় দিনে বাদ আছর ফাতেহা পাঠ, বাদ মাগরিব জিকির আসগর ও বাদ এশা ওয়াজ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শুক্রবার বাদ আছর হতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের অংশগ্রহনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। সারা রাত ওয়াজ মাহফিল শেষে শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ওই ওরশ শরীফের পরিসমাপ্তি ঘটবে। হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর বাৎসরিক ওরশে শরীক হতে ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা শাহজাদপুরে আসতে শুরু করেছেন। তিন দিনের ওই ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্ত্বা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে বলে ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানিয়েছেন। উল্লেখ্য, ইয়ামেন শাষণকর্তা মোয়াজ ইবনে জাবাল এর বংশধর শাহজাদা হযরত মখদুম শাহদৌলা ১২৯২-৯৬ খ্রিষ্টাব্দে ১২ জন সুফী সাধকসহ পানিপথে জাহাজযোগে এতদ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। ওই সময়ে এ অঞ্চলের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর একজন গুপ্তচর ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত মখদুম শাহদৌলা (রহ.) অতি নিকটে স্থানলাভ করেন এবং রাজা বিক্রম কেশরীর সৈন্যদের সাথে শেষ ধর্মযুদ্ধ চলাকালীন আছরের নামাজ আদায়রত অবস্থায় ওই গুপ্তচর তাঁর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে নিয়ে যান। এরপর থেকে তিনি হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) হিসেবে পরিচিতি লাভ করেন এবং তাঁর নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় শাহজাদপুর।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা