সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সুদীর্ঘ সময় পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাহজাদপুরে প্রথমবারের মতো উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৮ দলীয় হযরত মখদুম শাহদৌলা ( র:) T20 ক্রিকেট টুর্ণামেন্ট -2017 আজ মঙ্গলবার সকালে শুরু হচ্ছে। সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন করবেন স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আলীমুন রাজীব। উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাধারণ সম্পাদক আসলাম আলী জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সুচারুরুপে সম্পন্ন করা হয়েছে। এ গ্রুপের চার একাদশ বি গ্রুপের চার দলের প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্ভোধনী খেলায় অংশগ্রহনের জন্য এ গ্রুপের মিরপুর ইলেভেন ক্লাব, ঢাকা ও একই গ্রুপের বাংলার ট্র্যাক ক্রিকেট একাডেমি, রাজশাহী- এ দুই একাদশ শাহজাদপুরে এসে পৌছেছেন। ৮ দলীয় ওই টুর্ণামেন্টে অংশগ্রহনকারী অন্যান্য দলগুলো হচ্ছে, এ গ্রুপের শাহজাদপুর একটিভ বয়েজ ক্রিকেট ক্লাব, ত্রিরত্ন ক্রিকেট ক্লাব- পাবনা, বি গ্রুপের শাহজাদপুর ক্রিকেট ক্লাব, হেরিটেজ ইলেভেন ক্লাব - ঢাকা, লাল সবুজ ক্রিকেট একাডেমি- রাজশাহী ও জিকে ফার্মা সিরাজগঞ্জ। টি-টুয়েন্টি ওই ক্রিকেট টুর্ণামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পুরো পৌরসদরে বিরাজ করছে উৎসবের আমেজ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...