শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুরের আলোচিত মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার রায়ে মানসুর ওরফে মুনসুর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা (২য়) জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার সকালে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত মানসুর ওরফে মুনসুর উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের কালাচানের ছেলে। এ মামলার অপর আসামী একই এলাকার আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না তাকে বেকসুল খালাস দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর ব্যবসায়ীক দ্বন্দের কারনে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার নবী চাঁদ ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৩২) নিখোজ হয়। পরের দিন ৫ নভেম্বর উল্লাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে তার জবাই করা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে ২জনের নামে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন আদালত। সরকার পক্ষে এপিপি এ্যাডঃ আব্দুল হামিদ সরকার মামলা পরিচালনা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
