শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর উপজেলার তালগাছী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো- আনোয়ার হোসেন (২৭) ও শরিফুল ইসলাম (২৯)। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৮ টায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তালগাছী নামক ওই স্থানে পাবনা থেকে ঢাকাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি কোচ ওই ২ জন মটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে শাহজাদপুর থানা ও হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কোচটিকে পুলিশ আটক করেছে। কোচের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। নিহত আনোয়ার হোসেন বালসাবাড়ি (দাদপুর) এলাকার সরোফ আলীর পুত্র এবং শরিফুল ইসলাম একই এলাকার সাহেব আলীর পুত্র বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...