মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে নাট্যকর্মী নিহত ও অন্তত ১২ বাসযাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পাবনা-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল পাবনা জেলার বাসিন্দা ও অনুশীলন-৮০ থিয়েটারের সদস্য। তিনি মঞ্চ ও টিভি অভিনেতা। শাহজাদপুরের গারাদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ভোরে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি লাইন পরিবহনের একটি বাস তালগাছী বাজারে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় নাট্যকর্মী মোজাম্মেল হোসেন নিহত ও ১২ বাসযাত্রী আহত হন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর, পাবনা ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত নাট্যকর্মী আশরাফ জানান, গুরুতর আহত মালেক সরকার ও মোজাম্মেলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মোজাম্মেলের মৃত্যু হয়।তিনি আরও বলেন, ঢাকা শিল্পী সংঘের নির্বাচনে তারা ছয়জন নাট্যকর্মী ভোট দিতে যাচ্ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।