বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা দিয়েছে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ রবিবার বিকেলে স্বনামধন্য লেখক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মযহারুল ইসলামের শক্তিপুরস্থ বাসভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এসময় শক্তিপুরস্থ নূরজাহান ভবন মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের অনুসারী স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার নেতা কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসের সাবেক আহ্বায়ক চয়ন ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ফারুক হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব মোঃ রাসেল, হাজী আলামিন, হাজী বেলাল হোসেন, শ্রী আনন্দ, মোঃ রাজীব আহমেদ, মোঃ আলাউদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহরলাল, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলীমুল আল সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন মিস্টার, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন জেম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ নেসারুল হক, আল্লাফ শাহ ওয়ারেছি সাগর, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ লাভলু, আনিছুর রহমান বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে