মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আজ ৯ মার্চ মঙ্গলবার শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি পালন করেছে জাতীয় সমাজ তান্ত্রিকদল জাসদ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। ততকালিন ছাত্রনেতা শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহিদুজ্জামান হেলাল আজকের এই দিনে ১৯৭১ সালের ৯ মার্চ ছাত্রজনতাকে একত্রিত করে শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে। ৫০ বছর পূর্তি উপলক্ষে শাহজাদপুর জাতীয় সমাজ তান্ত্রিকদল জাসদ এর আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাকালে জাসদ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ১০টায় শাহজাদপুর সরকারি কলেজে মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাহজাদপুরের প্রথম পতাকা উত্তোলক শাহিদুজ্জামান হেলাল এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শাহজাদপুর সরকারি কলেজ থেকে একটি পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাহজাদপুর কোট চত্বরে গিয়ে শেষ করে, শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পদাক হাসানুজ্জামান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা