বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে গৃহবধু আম্বিয়া খাতুনকে হত্যার দায়ে তার স্বামী মহির উদ্দিন (৪৬) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গত সোমবার ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা নাজির এ রায় দেন। একই সাথে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মহির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত মহির উদ্দিন শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার মৃত আবু আক্কাছের ছেলে। জানা গেছে, ১৯৯৭ সালে শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর মহল্লার আবুল হোসেনের মেয়ে আম্বিয়া খাতুন ওরফে দুলি’র সাথে কান্দাপাড়া গ্রামের মহির উদ্দিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মহির উদ্দিন যৌতুকের দাবিতে স্ত্রী আম্বিয়া খাতুনকে নানা ভাবে নির্যাতন করতো। এক পর্যায়ে মহির উদ্দিন তার নিজ বাড়িঘর বিক্রি করে প্রাণনাথপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করে। শ্বশুর বাড়িতে বসবাস করা অবস্থায় ২০১২ সালের ২৪ অক্টোবর যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে প্রচন্ড বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে একই দিন রাতে মহির উদ্দিন তার স্ত্রী আম্বিয়া খাতুনকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। এমনকি আম্বিয়া খাতুনের গংরানীর আওয়াজ পেয়ে তার মা রোকেয়া বেগম ঘটনাস্থলে ছুটে এলে মহির উদ্দিন তাকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা মহির উদ্দিনকে পাকড়াও করে থানা পুলিশে সর্পদ করে। এ ঘটনায় নিহত আম্বিয়ার ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে থানা হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ মহির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। অবশেষে দীর্ঘ শুনানির পর গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মহির উদ্দিনকে মৃত্যু দন্ডাদেশের আদেশ দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।