নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের স্কুল ছাত্র শান্ত হত্যা মামলার ২ সন্দেহ ভাজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হল, মৃত ফজলার মিয়ার ছেলে শহীদুল ইসলাম ( ৩৩ ) ও একই গ্রামের মৃত সোনাউল্লা মিয়ার ছেলে আদম আলী (৩৫ )। গতকাল শনিবার এদেরকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানার উপপরিদর্শক কংকন বিশ্বাস জানান প্রায় দুই মাস আগে জামিরতা বাজারের একটি দোকান থেকে শান্ত ( ১৪ ) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । পড়ালেখার পাশাপাশি সে ওই দোকানের কর্মচারীল কাজ করত। দুই মাস পর ময়নাতদন্তের রির্পোট গত বৃহস্পতিবার থানায় আসে। এতে দেখা যায়, শান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । এ রির্পোটের ভিত্তিতে পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
