রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের স্কুলছাত্র চাঞ্চল্যকর ইউনুছ আলী হত্যা মামলার ৩০ আসামী সোমবার সকালে শাহজাদপুর চৌকি আদালতে আত্মসমর্পন করে জামিন আবদেন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পনকারী আসামীরা হল, বর্ণিয়া গ্রামের মনিরুল ইসলাম, আব্দুল বাতেন, আনিছুর রহমান, আলমাছ, জমির উদ্দিন, কোরবান আলী, ময়নাল হক, হযরত আলী, মোঃ মংলা, সিদ্দিক আলী, জেলহক হোসেন, মোঃ বাবলু, মোঃ বাবু, মোঃ সেলিম, সোবাহান আলী, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, মোঃ কালু, আঃ হান্নান, আঃ মান্নান, আবু সালেক, মোঃ বাবু হোসেন, মোঃ তোফা, আঃ আউয়াল, মোঃ ছবুর, মোঃ বাবুরুল, মোঃ জহির, নায়েব আলী, লুৎফর রহমান, আঃ রাজ্জাক। শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু শাহীন খান কনক রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ বিষয়ে শাহজাদপুর চৌকি আদালতের কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) ফজলে বারী জানান, এদিন বিকেলেই প্রিজন ভ্যানে করে আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া এই আত্মসমর্পনকে কেন্দ্র করে এদিন আদালত চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করে নিরাপত্ত্বা জোরদার করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন পূর্ব বিরোধের জের ধরে পলাশ উদ্দিন তারাব আলী গ্রুপের সাথে জয়নাল শেখ গ্রুপের হামলা সংঘর্ষের সময় পুলিশের হাত থেকে শর্টগান কেড়ে নিয়ে গুলি ছুড়লে জয়নাল শেখ এর ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইউনুছ আলী (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় জয়নাল শেখ বাদী হয়ে প্রতিপক্ষ গ্রুপের ৫৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাস্থল থেকে পুলিশ ওইদিনই ১৩জন আসামীকে গ্রেফতার করে। বাকীরা এতদিন পলাতক থাকার পর এই ৩০জন আসামী এদিন আদালতে আত্মসমর্পন করে।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...