শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ এই স্লোগান নিয়ে ও ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ বছর সিরাজগঞ্জের শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ আগস্ট সোমবার বিকেলে শাহজাদপুরে অবস্থিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ জড়িত জমিদারীর কাচারিবাড়ি মিলনায়তনের সুবিশাল বারান্দায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহজাদপুরের শিশু সংগঠন ভোরহলো, বাংলাদেশ গ্রাম থিয়েটার সংগঠন পূরবী থিয়েটার এ প্রতিযোগিতার আয়োজন করে। ৪ টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯ জন শিশু শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ্য ছাত্র শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ির কাস্টোরিয়ান জাহিদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারী অধ্যাপক শাহ আলম, নাট্যকার কাজী শওকত, রেখায়ন আর্ট স্কুলের পরিচালক রেজোয়ান মন্ডল রেজু, বিশিষ্ট সাংবাদিক, কবি ও নাট্যকার ম.জাহান, কবি মমতাজ উদ্দিন শেখ, মেহেদী হাসান হিমু, রেখায়ন আর্ট স্কুলের শিক্ষিকা নাজমীন আক্তার সুইটি প্রমূখ। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাকিবুন্নাহার তাকি, নূর মোহাম্মদ মেঘ, শাহবাজখান সানি, নজরুল ইসলাম, আহসান হাবিব, আলাউদ্দিন আল আজাদ, সালমান রহমান চঞ্চল, সাংবাদিক জহুরুল ইসলাম, জেলহক আলী, ইমরান খান, হাসানুর ইসলাম অন্তর, কোরবান আলী লাভলু প্রমূখ। এ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম হয়েছে, মায়াবী, দ্বিতীয় হয়েছে,সৃজন, তৃতীয় হয়েছে, সাম্য সাহা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে, মাহবুবা ইসলাম,দ্বিতীয় হয়েছে,জান্নাতুল নাফিয়া, তৃতীয় হয়েছে, মোঃ ইখতিয়ার হোসেন। ‘গ’ বিভাগে প্রথম হয়েছে, মুস্তফা মাসুদ, দ্বিতীয় হয়েছে, জিম পারভীন, তৃতীয় হয়েছে,ইমরান হোসেন সিয়াম। ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে,আলভী তাসনিম ঐশি, দ্বিতীয় হয়েছে, মাইসা মাহমুদ পূর্বিতা ও তৃতীয় হয়েছে, সুমাইয়া মেহজেবিন। এ প্রতিযোগিতায় অন্য যারা অংশ নেয় তারা হল, অনন্যা, মরিয়ম জামিলা, মনিরুল ইসলাম, হুজায়ফ খন্দকার ঐশর্য, নিশান খান, জীম্মাতুন নেছা জীম, লামিয়া কবির লিজা, সুরভী সরকার সেতু, সাদিক আলরাজী, অদ্রি, মাকিন, খন্দকার রেফাত মাহমুদ রাফিন, পূজা রাণী সিংহ,জান্নাতুন তাজরী চৈতি, সাদিক আহমেদ তালহা, রাশেদুজ্জামান রোয়ান ও তাপসী জেবা তাহিরা। সব শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...