রাম চন্দ্র সাহা মিলন, শাহজাদপুর থেকেঃ “কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন” হরিনাম বিনে জীবের উদ্বারের আর কোন গতি নাই।
তাই আজ রাত্রি থেকে শাহজাদপুরের চালাশাহজাদপুর সাহাপাড়ায় শ্রীশ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রমে ৪৪ প্রহর ব্যাপি হা গৌরাঙ্গ, মহানাম যঙ্ঘনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। আজ ২৪শে ফেব্রুয়ারী রাত্রে শ্রী মদ্ভগবত গীতা ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠান্তে মঙ্গলঘট স্থাপন করে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করা হবে।
২৫শে ফেব্রুয়ারী বুধবার ৮প্রহর ব্যাপি হা গৌরাঙ্গ ও ২৬ থেকে ২৮ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ৩দিন ব্যাপি মহানাম যঙ্ঘনুষ্ঠান পরিবেশন করা হবে। মহানাম সংকীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রাদায় সিরাজগঞ্জ, মা শক্তি রুপা সম্প্রাদায় গোপালগঞ্জ, নবদ্বীপ সম্প্রাদায় চুয়াডাঙ্গা, নব ঠাকুর সম্প্রাদায় পিরোজপুর, জয় গোবিন্দ সম্প্রাদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী হরিনাম সম্প্রাদায় শাহজাদপুরসহ প্রমূখ কীর্তনীয়া দল।
১লা মার্চ রবিবার ও ২রা মার্চ সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। লীলাকীর্তন পরিবেশন করবেন শ্রী অশোক কুমার চক্রবতী ফরিদপুর, শ্রী অসিত কুমার সরকার (গগন) বগুড়া, শ্রী মনোজ কুমার সাহা মহিমাগঞ্জ, শ্রী রুপস কিশোর বর্মন রংপুর প্রমূখ স্বনাম ধন্য কীর্তনীয়া দল।
২রা মার্চ সোমবার মধ্যহ্ন পর্যন্ত লীলাকীর্তন শেষে দুপুরে কুঞ্জভঙ্গ, শ্রী মন্নহাপ্রভুর ভোগ মহোৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে উৎসব কমিটির সমন্বয়ক শ্রী সন্তোষ কুমার সাহা জানান, তিনি আরও জানান অনুষ্ঠানে সকল ভক্তদের ভগবানের নাম শ্রবণ করার জন্য আাহ্বান জানানো হয়েছে। প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
খেলাধুলা
চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো
এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
ফটোগ্যালারী
২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
