মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
করোনার ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাবির সাবেক ভিসি প্রফেসর ড. মযহারুল ইসলামের কন্যা প্রফেসর মেরিনা জাহান কবিতা শাহজাদপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য উপরকণ প্রদান করেছেন। গতকাল বুধবার রাতে প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষ থেকে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ এসব স্বাস্থ্য উপকরণ শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফির হাতে তুলে দেন। এরপর প্রেস ক্লাব শাহজাদপুর এর সভাপতি আতাউর রহমান পিন্টু ও সাধারন সম্পাদক ওমর ফারুকের হাতেও স্বাস্থ্য সুরক্ষার নানা উপকরণ তুলে দেন মুস্তাক আহমেদ। এ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণকালে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, ‘করোনার কান্তিকালেও সাংবাদিকেরা ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আমার এ ক্ষুদ্র উপহার।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা