মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার ইফতার পূর্ববর্তী সন্ধ্যায় শাহজাদপুর উপজেরলার পৌর সদরের মনিরামপুর বাজারে এমপির সুপারিশে দলীয় নেতাদের কাছ থেকে ধান ক্রয় বন্ধ, হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবীতে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বাসদ এ মানববন্ধন ও পথসভার আয়োজন করে। এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত কৃষকরা এসে যোগ দেয়। মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন,মাহজাদপুরউপজেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন,কমরেড আব্দুল্লাহ, কমরেড মোহাম্মদআলী চান্নু, কমরেড আব্দুল খালেক,কমরেড মজাম্মেল হক প্রমূখ নের্তৃবৃন্দ। বক্তারা বলেন,শাহজাদপুর সহ সারা দেশে সরকার দলীয় এমপিদের সুপারিশে ও উৎকোচের বিনিময়ে ম্যানেজ হয়ে খাদ্য বিভাগের গুদাম কর্মকর্তারা সরকার দলীয় নেতাদের কাছ থেকে ধান ক্রয় করছে। দলীয় নেতারা চাতাল মালিকদের কাছ থেকে ধান ক্রয় করে ট্রাক দিয়ে তা গুদামে মজুদ করছে। দলীয় এ সব সুবিধা ভোগী নেতাদের কাছ থেকে ধান ক্রয় বন্ধ করে প্রতিটি উপজেলার হাটে হাটে সরকারী ক্রয় কেন্দ্রে খুলে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবী জানান বক্তারা। এ ছাড়া সকল গুম হত্যা বন্ধ করে মানুষের যান মালের নিরাপত্তা ও ঈদের আগে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবী জানান তারা।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...