বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল (বুধবার) সন্ধ্যায় দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা)’র আওতাভূক্ত দেশের সর্ববৃহৎ পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্ভূক্ত সমবায়ী গো-খামারিদের মধ্যে সম্পূরক মূল্য প্রদান, মৃত সমবায়ী গো-খামারিদের আত্মার মাগফেরাত কামনায় ও সমবায়ীদের মঙ্গলার্থে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পোতাজিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি এডহক কমিটির সভাপতি মোঃ আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিল্ক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান, স্পেশাল পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু), সিরাজগঞ্জ জেলা আ’লীগের অন্যতম সদস্য ও শাহজাদপুর উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মিল্ক ইউনিয়নের পরিচালক আব্দুস সামাদ ফকির, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, পোতাজিয়া দাখিল মাদরাসার ব্যাবস্থাপনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, পোতজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, আ’লীগ নেতা আলহাজ্ব মোঃ আলমগীর জাহান বাচ্চু, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মনজের আলী, প্রধান শিক্ষক মোঃ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, পৌর যুবলীগের আহবায়ক, সাবেক কাউন্সিলর আবু শামীম সূর্য্য, পোতাজিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক মোঃ শাহাদৎ হোসেন তালুকদার, সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, আলহাজ্ব মোঃ আব্দুল আলিম, আলহাজ্ব মোঃ রইচ উদ্দিন, মোহাম্মদ দীন আহম্মদ, পোতাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাশিদুল হায়দার রাশেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম রতন তালুকদার। আলোচনা সভায় বক্তরা বলেন,‘ইতিপূর্বে পোতাজিয়ায় ২ জন কৃত্রিম প্রজননকারী কর্মকর্তা (এলইআইএফ) থাকলেও তন্মদ্ধে ১ জনকে অন্যত্র বদলী করায় সমবায়ী গো-খামারিদের গবাদীপশুর প্রজনন কাজে নানা সমস্যা পোহাতে হচ্ছে। এজন্য, অবিলম্বে প্রয়োজন অনুসারে সেখানে কৃত্রিম প্রজননকারী কর্মকর্তা নিয়োগের জোর দাবী জানান তারা। এছাড়া বক্তারা চলতি বছরের ২২ জুলাই অনুষ্ঠিতব্য পোতাজিয়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ইতিপূর্বে ওই সমিতির পরিচালনা পর্ষদের কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানপূর্বক তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর কাছে জোরালো দাবী জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী প্রদানপূর্বক সমবায়ী গো-খামারিদের এ সকল দাবির প্রেক্ষিতে ও সমবায়ী গো-খামারিদের সমৃদ্ধিকল্পে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং ওই সমিতির কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনকে সম্পৃৃক্ত করার আশাবাদ ব্যাক্ত করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের ২’শ ৯৬ জন সমবায়ী গো-খামারিদের মধ্যে দুধের সম্পূরক মূল্য বাবদ ২ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করেন। ইফতারপূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন পোতাজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মৌলভী মোঃ ফজলুল হক। উক্ত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে স্থানীয় অসংখ্য সমবায়ী গো-খামারিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...