মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে সন্ত্রাসীরা এক স্কুল শিক্ষককে পিটিয়ে আহত করেছে। শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএম শাখার ইংরেজি শিক্ষক আব্দুল মমিন (২৯) এ হামলার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তার পৌরশহরের ছয়আনিপাড়ার ভাড়া বাসার সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষক আব্দুল মমিন জানান, পূর্ববিরোধের জের ধরে ৫০/৬০ জনের সন্ত্রাসীদল তার ছয়আনিপাড়ার বাসার মালিক কেএম হায়দার আলীর ছেলে সাদ ও শুভকে মারতে আসে। এ সময় তাদেরকে না পেয়ে ক্ষুব্ধ সন্ত্রাসীরা বাসার সামনে তাকে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পরে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা চালিয়ে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, তার সাথে কারো কোন বিরোধ নেই তারপরেও সন্ত্রাসীরা তার উপর এ হামলা করেছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মনিরুল ইসলাম বলেন, নিরিহ শিক্ষক আব্দুল মমিনের উপর হামলার ঘটনায় মামলাদায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...