শাহজাদপুর প্রতিনিধিঃ ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই শ্লোগানকে সামনে রেখে ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আজ মঙ্গলবার শাহজাদপুরে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৫ এর সমাপনী উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। শতভাগ ভর্তি নিশ্চিতকরণে শহরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান, অধ্যক্ষ এএম আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার নাজমুল করিম, মারুফা খাতুন, প্রধান শিক্ষক ময়নুল হোসেন, আয়শা খন্দকার ও মমতাজ শিরিন। এ মেলায় ২২২টি বিদ্যালয় অংশগ্রহন করে ১০টি স্টল নির্মাণ করে। উপজেলা সদর, বাঘাবাড়ি, খাস-সাতবাড়িয়া, বিনোটিয়া, চরবেলতৈল, কৈজুরী, পোরজনা, পোতাজিয়া ও কায়েমপুর ক্লাস্টারের পক্ষ থেকে এসব স্টল স্থাপন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে মেলাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প... উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
শাহজাদপুর
শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)
