মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : অচীন বৃক্ষ ! বৃক্ষটি কত'শ বছরের পুরনো বা এটি কী গাছ তা আজও কেউ বলতে পারেনি । সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা তীরবর্তী জামিরতা বাজারে গাছটির অবস্থান । বিরাট এলাকা জুডে এর শেকড় ও ডালপালা বিস্তৃত। গাছের নীচে অসংখ্য দোকানপাটে ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনা করে আসছেন।গাছটির বয়স অনুমান কত'শ বছর হবে, তা যেমন কেউ জানেন না, তেমনি গাছটির উৎপত্তি কোথা থেকে কী ভাবে, সে সম্পর্কে নিছক কল্প কাহিনী ছাড়া আর কোন ধারণা পাওয়া যায়নি। গাছটির সবচেয়ে অবাক করা দিক হচ্ছে, গাছটির ডালপালা থেকে নাইট কুইন ফুলের আদলে অসংখ্য ঝুলন্ত কুঁড়ির ঝাড় রয়েছে যা ক্ষেত্র বিশেষ ৫ ফুট থেকে ৮/১০ ফুট লতার মতো নীচের দিকে ঝুলে রয়েছে ।সর্বনীম্নে ছাড়া প্রলম্বিত ঝুলন্ত লতার কোথাও কুঁড়ি নেই । বছরে দু'বার ওই ঝুলন্ড লতায় দৃষ্টিনন্দন ফুল ফোটে । প্রাচীনতম ওই গাছটি রীতিমতো গবেষণার বিষয় হতে পারে বলে বিজ্ঞমহল মনে করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...