শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ’র কাছে ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে স্মারক লিপি পেশ করা হয়। এছাড়া সরকারের শিক্ষা সংকোচন-বাণিজ্যিকীকরণ- সাম্প্রদায়িকীকরণ প্রতিরোধ করে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতি চালুর দাবিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিন শাহজাদপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, র্যালি, মানববন্ধন ও স্মারক লিপি পেশ। সকাল ১১ টায় উপজেলা বাসদ কার্যালয় থেকে ছাত্র ফ্রন্টের এক বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, উপজেলা বাসদ নেতা এড. আনোয়ার হোসেন, কবীর আজমল বিপুল, ছাত্র ফ্রন্ট নেতা প্রতিক গুন, সবুজ খন্দকার, সুকৃতি আজমল, এমামুল হক, মুকুল আহমেদ, হৃদয় হোসেন প্রমূখ। বক্তারা ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহবান জানান।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
