রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ শাহজাদপুরের ঐতিহ্যবাহী রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের উদ্যোগে গতকাল সোমবার শরৎ উৎসব পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। কাঁশফুল হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষার্থী, সূধীমহল ওই র‌্যালিতে অংশ নিলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। বিরল ওই দৃষ্টিনন্দন র‌্যালি বের হলে উদ্যোক্তাসহ অংশগ্রহনকারীদের সবাইকে শাহজাদপুরবাসী এ সময় স্বাগত জানায়। র‌্যালিটি রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল থেকে বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে শেষ হয়। পরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারি পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন, সিনিয়র শিক্ষক মঈন উদ্দিন, সন্তোষ বসাক, শ্যামল দত্ত, আশরাফুজ্জামান প্রমূখ। শরতের আগমনীতে বিরল অপূর্ব এ আয়োজন শাহজাদপুরবাসীকে মুগ্ধ করে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...

আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস

বাংলাদেশ

আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস

১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...

ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

জাতীয়

ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

খেলাধুলা

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...